পুলিশে খারাপ লোকের দরকার নেই

রাজশাহী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৯

মিট দ্য প্রেসে নবনিযুক্ত পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, ‘পুলিশের সদস্যদের বলছি, বাহিনীতে খারাপ লোকের কোনও দরকার নেই। মাদকাসক্ত, দুর্নীতিবাজ–কারোর স্থান নেই পুলিশে। এসব যদি করতে হয়, তাহলে পুলিশ বাহিনীতে থাকার দরকার নেই। এমনকি পুলিশের কোনও সদস্যদের বিরুদ্ধে যদি কোনও ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলে পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন,  ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোর গোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি। যাতে রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মহোদয় এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।’

মিট দ্য প্রেসে নবনিযুক্ত পুলিশ কমিশনার

রাজশাহীর আইনশৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আপনারা জাতির কর্ণধার। আপনাদের সহযোগিতাই একটি সুন্দর ও নিরাপদ সমাজ তৈরিতে ভূমিকা রাখবে। আপনারা বস্তুনিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

এসময় সাংবাদিকরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যুগের পর যুগ মেট্রোপলিটন পুলিশে থাকা, মাদক দিয়ে নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানো, সাইবার ক্রাইম ইউনিট সচল করা, মাদক ব্যবসা বন্ধে কমিশনারকে নানা ধরনের পরামর্শ দেন। কমিশনার সেইসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কাজ করবেন বলে জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক