১৩ লাখ টাকার সেতু ২১ মাসেই শেষ!

বগুড়া প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১০:০৬আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১০:০৬

ক্ষতিগ্রস্ত সেতুটি



বগুড়ার সোনাতলায় ভেলুরপাড়ার সিংরারপাড়া খালের ওপর সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ২১ মাসে ভেঙে পড়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সেতুটি নির্মাণ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের (বিএডিসি) মাধ্যমে ২০১৯ সালের প্রথমদিকে ভেলুরপাড়া চারমাথা সিংরারপাড়া খালে ওপর ১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। বগুড়ার বিদ্যুৎ এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে। এতে খরচ হয় ১৩ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। সেতুর ওপর দিয়ে যানবাহন ও জনগণ চলাচল শুরু করতে না করতে বন্যায় মাঝের স্লিপার দেবে যায়। এতে সেতুটি উত্তর দিকে হেলে পড়ে। এ বছরের ২-৩ দফা বন্যায় সেতুটি ধসে পড়ে। সেতু নির্মাণের পর থেকে এলাকাবাসীরা নিম্নমানের কাজ করার অভিযোগ তোলেন।

জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল জানান, গত বছর সেতুর মাঝ খানের স্লিপার উত্তর দিকে হেলে পড়ে। আর এবার তা ভেঙে পড়েছে। এতে জনগণ ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন জানান, জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রচেষ্টায় সেতুটি নির্মিত হয়েছিল। সেতু নির্মাণের শুরু থেকেই স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ তোলেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বগুড়া জোনের পিডি এসএম শহিদুল ইসলাম জানান, গত বছরের ভয়াবহ বন্যার পানির স্রোতের তোড়ে উজান থেকে একটি বাঁশঝাড় ভেসে আসে। সেটি সেতুর সঙ্গে আটকে যায় এবং প্রবল স্রোতে ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এতে সেতুর নিচ থেকে মাটি সরে যাওয়ায় স্লিপার দেবে যায়। ফলে সেতুটি হেলে পড়েছিল। শিগগিরই সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি