গোদাগাড়ীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১৭:৫৪আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৭:৫৪

গ্রেফতার যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসিড ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। শনিবার (৩ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার যুবকের নাম মুরাদ হোসেন (৩০)। তার বাবার নাম রাফিকুল ইসলাম। মুরাদ পেশায় একজন ট্রাকের হেলপার।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়ির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে তার স্ত্রী মাহবুবা খাতুনের (১৫) মুখ ঝলসে দেওয়া হয়। মাহবুবা তার মা এবং ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিল। তার মা সেফালি বেগমের দাবি, দাহ্য পদার্থ ছুড়ে পালানোর সময় তিনি তার মেয়েজামাই মুরাদকে জানালার পাশে দেখেছেন।

ঘটনার পর ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর রাতে মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন সেফালি বেগম।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারে বলা হয়েছে, মুরাদ এসিড ছুড়ে মাহবুবার মুখ ঝলসে দিয়েছেন।

র‌্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, গণমাধ্যমে সংবাদ দেখেই তারা মুরাদকে আটকের জন্য তৎপর হয়ে ওঠেন। মুরাদ সারাদিন গা-ঢাকা দিয়ে থাকলেও রাতে বাড়ি ফেরেন। এরপরই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চাননি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকতেন তিনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। গ্রেফতার মুরাদকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ‘দাহ্য পদার্থে মাহবুবার মুখের বাম অংশ পুরোটা পুড়ে গেছে। এছাড়া গলা ও বাম হাতের কনুই পুড়েছে। তার চিকিৎসা চলছে। মাহবুবা এখন শঙ্কামুক্ত। তবে সুস্থ হয়ে উঠতে কিছু দিন সময় লাগবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান