নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২০, ১৮:১৫আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৮:১৯

নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ৪ সিরাজগঞ্জের চন্ডিদাগাঁতী গ্রামে হতদরিদ্র এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার চন্ডিদাগাঁতী গ্রামে স্থানীয়ভাবে অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৩ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতাকৃতরা হলো, মিলের ম্যানেজার শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এমদাদুল হক এবং চন্ডিদাসগাঁতী গ্রামের কাওসার আলী, নাসির হোসেন ও আব্দুল খালেক।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, চন্ডিদাসগাঁতি টেক্সটাইল অ্যান্ড উইভিং মিলের এক নারী শ্রমিক শনিবার সন্ধ্যায় ছুটি শেষে সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সঙ্গে বাড়ি ফিরছিলেন। মিলের ম্যানেজার এমদাদুল হকের প্ররোচনায় পথে ওই চার পুরুষ মিলে ওই নারীকে কৌশলে চন্ডিদাগাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই নারী কৌশল অবলম্বন করে ছুটে পালিয়ে যান। পরে মোবাইলে সে পরিবারকে বিষয়টি জানায়।

পরে স্থানীয়দের সহায়তায় রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান