স্যান্ডেলের ভেতর ১২টি সোনার বার, আটক তিন

রাজশাহী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ০২:২১আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০২:২১

সোনার বার’সহ আটককৃতরা রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ১২টি সোনার বারের একটি চালান ধরা পড়েছে। প্রায় ৮২ লাখ টাকা মূল্যের এই সোনার বারগুলো চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসের এক যাত্রীর পায়ের চামড়ার স্যান্ডেলের ভেতর ছিল সোনাগুলো। এগুলোর ওজন এক কেজি ৩৯৯ গ্রামের একটু বেশি।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের একটি দল বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সোনাগুলো উদ্ধার করে। এ সময় একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-ঢাকার ধামরাই থানার চৌহাট এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল (৪৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নচুকা কামারপাড়া গ্রামের বাদল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার (২৭) এবং বারঘরিয়া হালদারপাড়া গ্রামের দিনেশ হালদারের ছেলে মিলন হালদার (২৮)।
সোনার বার’সহ উদ্ধারকৃত জিনিসপত্র বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, ঢাকার আলাল সোনার বারের চালানটি চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। তাকে আটকের পর চোরাচালান সিন্ডিকেটের অন্য দুই সদস্যের খোঁজ পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটকৃতরা উদ্ধার করা সোনার বারের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তাই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে সোনা চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির রাজশাহী শাখা বিজিবিকে জানিয়েছে, প্রতিটি সোনার বার ২৪ ক্যারেটের। এগুলোর মূল্য ৮১ লাখ ৬০ হাজার টাকা। সোনাগুলো জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। আটককৃতদের বেলপুকুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের