পাখি কলোনির সরঞ্জাম সরিয়ে বালু উত্তোলন!

নওগাঁ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ১০:২৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১০:২৬

পাখির অভয়াশ্রম


নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর মধুবন এলাকায় পরিযায়ী পাখির অভয়াশ্রমের বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম সরিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন বালু ব্যবসায়ীরা। সরকার যেখানে পাখিদের নিরাপত্তায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সেখানে বালু ব্যবসায়ীরা কলোনি ধ্বংস করে বালু উত্তোলনের করছে। এ অভিযোগ পেয়ে সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বালু উত্তোলনের সরঞ্জাম সরিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

গত ১০-১২ বছর থেকে সাইবেরিয়া, মঙ্গলিয়াসহ শীত প্রধান দেশ থেকে মহাদেবপুর উপজেলার আত্রাই নদের মধুবন, কুঞ্জবনসহ কয়েকটি এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে সড়ালি, পানকৌড়ি, ডুবরিসহ বিভিন্ন প্রজাতির হাজারো পরিযায়ী পাখি বিচরণ করে। এসব পাখিদের রক্ষায় স্থানীয় প্রাণ ও প্রকৃতি সংগঠনসহ স্থানীয়রা কাজ করে আসছে। পাখিদের নিরাপত্তার জন্য নদীর মধুবন এলাকায় বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে পাখি কলোনি তৈরি করে।
প্রাণ ও প্রকৃতি সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে ১৯ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ড্রেজার অপসারণ করে। এতে প্রায় দুই সপ্তাহ পর আবারও তারা পাখি অভয়াশ্রমে তিনটি ড্রেজার সরিয়ে বালু উত্তোলন শুরু করে। গত ২৬ ডিসেম্বর রাতের কোনও এক সময় পাখির অভয়াশ্রমের বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নদীর পশ্চিম অংশে ছয়টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল বালু ব্যবসায়ীরা।
প্রাণ ও প্রকৃতি সংগঠনের সভাপতি কাজি নাজমুল হক বলেন, মধুবন এলাকায় সরকারিভাবে লিজ না দিলেও মোয়াজ্জেম হোসেন সহ কয়েকজন বালু ব্যবসায়ী প্রভাব খাঁটিয়ে অবৈধ্যভাবে বালু উত্তোলন করছিল। ওই অংশটি মৎস্য অভয়াশ্রম এবং প্রতি বছর পাখিরা বসে। বিষয়টি নিয়ে অভিযোগ করা হলে বালু ব্যবসায়ীর জরিমানা করে প্রশাসন। তারা ক্ষিপ্ত হয়ে কলোনির বাঁশ সরিয়ে ড্রেজার বসিয়ে আবারও বালু উত্তোলন শুরু করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এ ব্যাপারে ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা সেখানেই ১ লাখ ৬৭ হাজার টাকা খরচ করে বাঁশকাঠ দিয়ে সেখানে অভয়াশ্রম করেছি। কিছু প্রতিপক্ষরা বিভিন্নভাবে বালু উত্তোলনে প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা চাই পাখিরা ভালো থাক। কিন্তু আমরা যে টাকা খরচ করে ইজারা নিয়েছি সেটাও দেখতে হবে। কোনও কিছুই সেখান থেকে সরানো হয়নি। আমাদের বিরুদ্ধে অভিযোগটি ঠিক না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, বালু মহলের মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ওই স্থানে বালুমহলের যেসব সরঞ্জাম আছে সেগুলো সরানোর জন্য বলা হয়েছে। যদি তারা কেউ না শোনেন পরিবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত