পার্টির কথা বলে ডেকে নিয়ে ডিজে শিল্পীকে ধর্ষণ

বগুড়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ১৭:২৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:১১

বগুড়ায় ডিজে পার্টির এক শিল্পীকে ধর্ষণ ও তার ভাগ্নিকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ওই শিল্পীর বাবা শনিবার (৯ জানুয়ারি) সকালে বগুড়া সদর থানায় মামলা করেছেন। গত ৭ জানুয়ারি রাতে শহরের দত্তবাড়ি বেনীকুন্ড লেনের ভাড়া ফ্লাটে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত তিনজন হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমলপুর চরের ইউসুফ আলীর স্ত্রী ডিজে নিছা খাতুন নিহা (১৯), গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়ার আনিসার রহমানের ছেলে নয়ন মিয়া শাহ (৩০) ও গাইবান্ধা সদরের থানাপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৭)।

ধর্ষণের শিকার নারীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামি নিছা খাতুন নিহারের সঙ্গে  তার মেয়ে ও নাতনি বিভিন্ন স্থানে ডিজে পার্টির অনুষ্ঠান করে। নিহার মাধ্যমে আসামি রাজু ও নয়নের সঙ্গে তার মেয়ে ও নাতনির পরিচয় হয়। রাজু পূর্ব পরিকল্পনা অনুসারে গত ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে দুই ভিকটিমকে নাচগানের কথা বলে নিহার শহরের দত্তবাড়ি বেনীকুন্ডু লেনে মিনকো প্যালেসের ভাড়া ফ্লাটের চতুর্থ তলায় নিয়ে যায়। রাত ৯টার দিকে রাজু আহম্মেদ ফোনে আসামি নয়ন মিয়াকে ডেকে আনে। রাত সাড়ে ৯টার দিকে রাজু তার (বাদী) মেয়েকে এক রুমে এবং নয়ন নাতনিকে অপর রুমে নিয়ে যায়।

বাদী উল্লেখ্য করেন, রাজু ভয় দেখিয়ে তার মেয়েকে রাতভর একাধিকবার ধর্ষণ করে। এছাড়া নয়ন তার নাতনিকে ধর্ষণের চেষ্টা করে। এ কাজে আসামি নিহা সহায়তা করে। পরে ভিকটিমরা কৌশলে ফ্লাট থেকে পালিয়ে বাড়ি এসে ঘটনা প্রকাশ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সোহেল রানা জানান, গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমদের ডাক্তারি পরীক্ষা ও তাদের আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের