রামেক হাসপাতালে একই পেট নিয়ে দুই শিশুর জন্ম

রাজশাহী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৮:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৮:৩২

হাত, পা, মাথা-সবই আলাদা। শুধু একটাই পেট। কোনও পায়ুপথ নেই। এমন শারীরিক গঠন নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে জন্ম নিয়েছে দুই শিশু। একটি ছেলে ও অন্যটি মেয়ে। বাচ্চা দুটির মায়ের নাম আঙ্গুরি বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রুবেল একজন রুটির দোকানি।

জানা গেছে, শিশু দুটির এমন শারীরিক গঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। তাদের এখনও কোনও নাম রাখা হয়নি। এদিন দুপুর ২টার দিকে আঙ্গুরি বেগম ও তার দুই সন্তানকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তারা গ্রামের বাড়ি ফিরে গেছেন।

এর আগে দুপুর ১টার দিকে তাদের হাসপাতালের গাইনি ইউনিট-২ এর ২৩ নম্বর ওয়ার্ডে পাওয়া গেছে। ওয়ার্ডের ২২ নম্বর বেডে আঙ্গুরি বেগম তখন ঘুমাচ্ছিলেন। শিশু দুটিকে কোলে নিয়ে বসেছিলেন তাদের নানি আনোয়ারা বেগম। তিনি কাঁদছিলেন। হাসপাতালে শিশু দুটিকে দেখতে অন্য রোগীর স্বজনেরা ভিড় করছিলেন। এসেছিলেন আত্মীয়-স্বজনদের অনেকেই।

আনোয়ারা বেগম জানালেন, শিশু দুটির দুটি করে হাত ও পা আছে। মাথা-মুখমণ্ডলও আলাদা, কিন্তু পেট একটাই। পায়ুপথ বোঝা যাচ্ছে না। বাচ্চা দুটির লিঙ্গও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে চিকিৎসক তাদের জানিয়েছেন, বাচ্চা দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়ে। গরীবের সংসারে শিশু দুটির চিকিৎসা কী হবে তা নিয়ে তারা এখন দুশ্চিন্তায়। হাসপাতাল থেকে বাড়ি গিয়ে তারা কিছু টাকা জোগাড় করবেন। এরপর ঢাকা যাবেন।
বাচ্চা দুটির শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে চাননি হাসপাতালের গাইনি ইউনিট-২ এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নার্গিস শামীমা স্বপ্না। তবে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, একই পেট নিয়ে দুটি যমজ বাচ্চার জন্ম হয়েছে। তাদের কোনও পায়ুপথ নেই। পায়ুপথের জন্য সার্জারির প্রয়োজন। সে কারণে বাচ্চা দুটিকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।
/এমআর/

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান