দুর্বৃত্তরা কেটে দিলো ৬শ’ আম গাছ (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৮

নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ৪ বিঘা জমির ৬শ’ আম গাছ কেটে দিয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

এক বছর আগে গয়েশপুর গ্রামের মির্জা ইউসুব আলী বিপ্লব, মাহবুব আলম চৌধুরী বাবু, হাটশাপিলা গ্রামের এলভি চৌধুরী ও মেহেদী চৌধুরী—এই চার বন্ধু মিলে বাগানটি তৈরি করেন। অধিকাংশ গাছ মকুল আসার মতো বড় হয়েছে।

গয়েশপুর গ্রামের মির্জা আবু মুসা জানান, তিনি মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে দেখতে পান বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।

বাগান মালিক মির্জা ইউসুব আলী বিপ্লব বলেন, ‘আমরা এলাকায় সবুজের ছায়া দিতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন চুরামার করে দিলো। আমাদের কারও সঙ্গে বিরোধ নেই। তাহলে কোন শত্রুতায় গাছ কাটলো? এ বিষয়ে বদলগাছী থানায় একটি অভিয়োগ করা হয়েছে।’

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ বাগানটি পরিদর্শন করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।’

দেখনু ভিডিও...

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম