সৎ নির্ভীক সাংবাদিকতা দেশের জন্য মঙ্গল বয়ে আনে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক। সাংবাদিক হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সৎ, নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজ দেশে সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে  যা অন্য কোনও সরকারের আমলে হয় নাই।

তিনি বলেন, সাংবাদিকরা জাতিকে স্বপ্ন দেখতে শেখায়। বর্তমান সরকারের যে উন্নয়ন, সেগুলো গণমাধ্যমে তুলে ধরে দেশবাসীকে উন্নয়নের কথা জানাতে হবে। এছাড়াও এলাকার সমস্যার কথাগুলো মিডিয়ায় প্রকাশ করলে, তার আলোকে কাজ করতে সরকারের সুবিধা হয়। এসময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।  জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মুনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি বকু।  এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন  হেলাল, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার  আব্দুল মান্নান  মিয়া, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  হারুন অল রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম