রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক

রাজশাহী প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ২৩:৫১আপডেট : ০৫ মার্চ ২০২১, ২৩:৫১

অভিষেক হয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির। শুক্রবার (০৫ মার্চ) রাতে হোটেল ডালাস ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহীর সাংবাদিকরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবে-এটাই প্রত্যাশা। সবাই ঐক্যবদ্ধ হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে সাংবাদিকদের ভবন নির্মাণে জায়গা বরাদ্দ ও অর্থ আনার জন্য চেষ্টা করবো। সাংবাদিকদের কল্যাণে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহীতে দায়িত্ব পালনকারী ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য শেখ মামুনুর রশিদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, আরএমপি’র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ও আহমেদ শফি উদ্দিন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য মো. আনিছুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিবৃন্দ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য আনিছুজ্জামান ও সরিফুল ইসলাম তোতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হ্যান্ড রাইটিং প্যাডের মোড়ক উন্মোচনের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম