থানায় এসআইয়ের আত্মহত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ১৭:১৮আপডেট : ২১ মার্চ ২০২১, ১৭:১৮

পাবনা আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী (২৮) নিজ পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ মার্চ) সকালে থানা ডরমেটরি ভবনের ছাদে এসে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। এ তথ্য‌ নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

হাসান আলী যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাৎক্ষণিকভাবে কীভাবে ও কী কারণে হাসান আত্মহত্যা করেছেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি দেড় মাস আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। আমরা ধারণা করছি, প্রেমঘটিত কারণে তিনি এমন কাজ করতে পারেন। সেখানে তার ব্যবহৃত মোবাইল ফোনের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনও বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’ তদন্তের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি