সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

পাবনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ১৭:১১আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৭:১১

পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজির উদ্দিন (৩৫) দয়রামপুর গ্রামের ইলবাজ প্রামানিকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভপতি দয়রামপুর গ্রামের বাসিন্দা এনামুল কবির শশি ও তাজমুল হোসেন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শশি গ্রুপের জসিম উদ্দিন নামের একজনকে মারপিট করে তাজমুল গ্রুপের লোকজন। তিনি হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় নাজিরসহ অন্যরা ছাত্রলীগ নেতা শশির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। জানতে পেরে তাজমুল মেম্বার ও তার লোকজন দুপুরে ওই বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে নাজির ও তাজমুল মেম্বারসহ অন্তত দশজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের মধ্যে সুমন হোসেন, নাছির উদ্দিন, ইলবাজ প্রামানিক, রাজা হোসেন, জোলেকা খাতুন, তাজমুল মেম্বারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষ ও হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম