রাজশাহীতে করোনার উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ১৪:২৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৪:২৩

রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস  জানান, মারা যাওয়া পাঁচজনের করোনার উপসর্গ ছিল। রাতে তারা মারা গেছেন। এদের মধ্যে দুইজন মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আর একজন করে মারা গেছেন হাসপাতালের ২৫, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে। করোনা রোগীদের ওয়ার্ড তিনটিতে রাখা হয়।

ডা. সাইফুল ফেরদৌস জানান, এ পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে। পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর মরদেহ স্বাস্থ্যবিধি মেনেই দাফন করতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে করোনার উপসর্গে এই হাসপাতালে তিনজন মারা যান। বুধবার রাতে মারা যান পাঁচজন। গত সোমবার ও মঙ্গলবার দুইদিনে করোনা পজিটিভ তিনজন মারা যান।

এদিকে শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ দিন বিভাগের রাজশাহীতে ৭৪ জন, নওগাঁয় একজন, জয়পুরহাটে ১২ জন, বগুড়ায় আটজন, সিরাজগঞ্জে ১৯ জন এবং পাবনায় ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ৪২ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১৪ জন, জয়পুরহাটের দুইজন, বগুড়ার ১১ জন এবং পাবনার ১৫ সুস্থ হয়েছেন। বিভাগের আট জেলায় করোনায় এ পর্যন্ত ৪২১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১৯৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৯৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২১৬ জন কোভিড-১৯ রোগী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান