টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর রামেকে ভর্তি এমপি বাদশা

রাজশাহী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ২১:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২১:২০

রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, বুধবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হাসপাতালের ভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, তার (সাংসদ ফজলে হোসেন বাদশা) সঙ্গে আমিও (চিকিৎসক) গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি। তবে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে জ্বরের তীব্রতা বেড়েছে। এরপর তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তবে করোনা পজিটিভ হলেও তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। রাজশাহীতে তিনিই প্রথম দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী