ঢাকায় নেওয়া হলো করোনা আক্রান্ত বাদশাকে

রাজশাহী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ১৭:৩১আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৭:৩১

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘ফজলে হোসেন বাদশার চিকিৎসায় ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খলিলুর রহমানকে প্রধান করে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। পরে মেডিক্যাল বোর্ডের বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। দুপুর ২টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তাকে হাসপাতাল থেকে বের করা হয়।’

ঢাকায় নেওয়া হলো করোনা আক্রান্ত বাদশাকে ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভিআইপি কেবিনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশনের লেভেল ৯৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে উঠানামা করছিল। তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে তার ডায়াবেটিসসহ অন্য কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে ডিডাইমার রিপোর্ট অস্বাভাবিক এসেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু জানান, রাজশাহীতে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাই প্রথম ব্যক্তি যিনি দুই ডোজ করোনার টিকা সবার আগে নিয়েছিলেন। দুই ডোজ করোনার টিকা নেওয়ার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন বাদশা। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তার তীব্র জ্বর শুরু হয়। এরপর গত মঙ্গলবার তিনি নমুনা দেন। বুধবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান