কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ২৩:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২৩:৩৩

বগুড়া শহরে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ও পাটের মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।

সরকারি বিধিনিষেধ অমান্য করে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অরবিট কোচিং সেন্টার খোলা রাখা হয়। বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। তিনি ওই কোচিং সেন্টারের মালিককে সংক্রামক রোগ আইনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে বগুড়ার কাহালুর আরবি অ্যাগ্রো লিমিটেডে ফিস ফিড ও পোল্ট্রি ফিডে পাটের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম