প্রসূতি মাকে রক্ত দিয়ে বাঁচালেন পুলিশ সদস্য

পাবনা প্রতিনিধি
০১ মে ২০২১, ১৯:২৮আপডেট : ০১ মে ২০২১, ১৯:২৮

মহামারি করোনাভাইরাসের প্রভাবে বদলে গেছে পুরো পৃথিবীর চিত্র। করোনার এই পরিস্থিতিতে নবজাতক কন্যাশিশুর জন্ম দিয়ে ক্লিনিকের শয্যায় রক্তশূন্যতায় কাতরাচ্ছিলেন রুনা খাতুন। ডাক্তার বলছিলেন রক্ত না পেলে বাঁচানো সম্ভব নয়।

প্রিয়জনকে বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছিলেন স্বজনরা। কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না। এমন সময় ঈশ্বরদী থানার টহলরত পুলিশ সদস্যরা আসেন ক্লিনিকের সামনে। তাদের জানানো হয় রক্তের (ও নেগেটিভ) অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন সদ্য জন্ম দেওয়া এক শিশুর মা।

ঠিক তখনই রক্তদানে এগিয়ে আসেন মানবিক পুলিশ সদস্য রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম। রোজা রেখেই ওই মাকে রক্ত দান করেন। আর এতেই শারীরিক সুস্থতা ফিরে পান ওই মা।

গৃহবধূর বাবা সোহরাব আলী জানান, আজ শনিবার (১ মে) সকালে বকুলের মোড়ে অবস্থিত শোভন ক্লিনিকে তার মেয়ের সিজার হয়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এ ঘটনা ঘটে।

শোভন ক্লিনিকের চিকিৎসকের বরাত দিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেই মুহূর্তে রক্ত না দিলে তাকে বাঁচানো যেতো না।

এসআই আতিকুল ইসলাম জানান, পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে শিশুটির কথা ভেবে ওই মাকে রক্ত দেই। আল্লাহ এখন মা এবং মেয়েকে সুস্থ রেখেছেন। আমি এতেই খুশি।

/এমআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম