স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৫:১২আপডেট : ১৫ মে ২০২১, ১৫:১২

পাবনার সাঁথিয়ায় স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে রাকিবুল ইসলাম (২৪) নামে একজনের বিরুদ্ধে। নিখোঁজের দুদিন পর শনিবার (১৫ মে) সকালে উপজেলার পাড় করোমজা এলাকার একটি ডোবা থেকে কানিছ ফাতেমা (১৯) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কানিছ ফাতেমা বেড়া পৌর এলাকার মো. আব্দুল কাদের মেয়ে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুই বছর আগে রাকিবুলের সঙ্গে বিয়ে হয় কানিছ ফাতেমার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। গত দুদিন আগে ঈদের রাতে কানিছকে তার বাড়ি থেকে কৌশলে সাঁথিয়ার করমজা এলাকায় ডেকে নিয়ে যায় রাকিবুল। পরে সে কানিজকে শ্বাসরোধ করে হত্যার পর একটি ডোবায় ফেলে পালিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ স্বামী রাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার ঘটনা শিকার করে সে। এ ঘটনায় বেড়া থানায় হত্যা মামলা হচ্ছে।

কানিছের ভাই ফরিদ বলেন, ‘দুই বছর আগে রাকিবুলের সঙ্গে বিয়ে হয় কানিজের। বিয়ের সময় সাড়ে ৫ লাখ টাকা যৌতুক নেয় রাকিবুলের পরিবার। বিয়ের পরেও বিভিন্ন সময় টাকার জন্য নির্যাতন করতো তার পরিবার। এছাড়াও তার অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আমার বোনকে হত্যা করেছে সে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি