কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২০ মে ২০২১, ১৮:৪৮আপডেট : ২০ মে ২০২১, ১৮:৪৮

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন। বুধবার রাতে মহাস্থানগড় এলাকা থেকে মূর্তিটি উদ্ধারের সময় রিজা মিয়া (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার রাতে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ থানার মহাস্থানগড়ে একরাম হোসেন নামে এক ব্যক্তির বাড়ির পাশে অভিযান চালানো হয়। সেখান থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় চোরকারবারি দলের সদস্য ওই এলাকার মৃত ইয়াসিন আলী ফকিরের ছেলে রিজা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক সম্পদটি পাচারের প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার রিজা মিয়াকে মূর্তিসহ শিবগঞ্জ থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান