ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিডির চাল উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০২১, ২১:৫১আপডেট : ২৪ মে ২০২১, ২১:৫১

বগুড়ার ধুনটে নাসিম হোসেন নামে এক ধান-চাল ব্যবসায়ীর পৃথক গুদাম থেকে ভিজিডির ৩০ কেজি ওজনের ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ উপজেলার চিকাশী তিনমাথা বাজার ও ইউনিয়ন পরিষদের পাশে গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা চাল জব্দ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ী পালিয়ে যান। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য দিয়েছেন।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ মে বৃহস্পতিবার চিকাশী ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডে ২৪৮ জন দুস্থ নারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। ওইদিন চিকাশী গ্রামের ব্যবসায়ী নাসিম হোসেন সুবিধাভোগীদের কাছ থেকে ৩৪ বস্তা চাল কিনে তার গুদামে মজুত করেন।

দুপুরে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে প্রথমে চিকাশীবাজার এলাকায় তার একটি গুদামে অভিযান চালিয়ে ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে চিকাশী ইউনিয়ন পরিষদের পাশে অপর গুদামে ১৬ বস্তা চাল পাওয়া যায়।

প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। ৩৪ বস্তায় মোট এক মেট্রিক টন ২০ কেজি চাল জব্দ করে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়ী নাসিম হোসেন জানান, তিনি কোনও কালোবাজারির কাছ থেকে চাল কেনেননি। ভিজিডি সুবিধাভোগীরা স্বেচ্ছায় তার কাছে বস্তাসহ চালগুলো বিক্রি করেছেন।

উপজেলার চিকাশি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন বলেন, ২০ মে ভিজিডি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা এসব চাল নিয়ে কি করেছে তা জানা নেই। বিকালে পুলিশ কর্মকর্তারা জানান, এ বিষয়ে অবৈধভাবে চাল মজুতকারী ব্যবসায়ী নাসিম হোসেনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম