বাড়ছে পানি, যমুনায় ভাঙন শুরু

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২১, ২১:০১আপডেট : ২৫ মে ২০২১, ২১:০১
document

বগুড়ার ধুনটে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ভান্ডারবাড়ি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ১০০ মিটার তীর নদীগর্ভে বিলীন হয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ তীরবর্তী সরকারি-বেসরকারি কোটি কোটি টাকার স্থাপনা ঝুঁকির সম্মুখীন হয়েছে।

নদী তীরবর্তী এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নদী তীরে ভাঙন দেখা দেয়। বিকালের মধ্যে অন্তত ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়। এ ভাঙনে নদী তীরবর্তী ভান্ডারবাড়ি, পুকুরিয়া, জাংলাবাদ, মাধবডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তারা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

ভান্ডারবাড়ি গ্রামের আবদুর রহমান, মুঞ্জু মিয়া, রশিদ শেখ জানান, যমুনা নদীর পাড়ে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তা রোধ করা না গেলে ৪/৫ দিনের মধ্যেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানতে পারে। বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেলে ভান্ডারবাড়ি হাইস্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপস্বাস্থ্য কেন্দ্রসহ বিপুল অংকের স্থাপনা ও যমুনা তীরবর্তী ভান্ডারবাড়ি ইউনিয়নের বরইতলী, বানিয়াজান, কৈয়াগাড়ি, আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামসহ ৮-১০ গ্রামের শত শত পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া পূর্ব বগুড়ায় বন্যার আশংকা রয়েছে।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, যমুনার নদীর পানি কয়েকদিন থেকে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে ভান্ডারবাড়ি স্কুলের দক্ষিণ পাশে নদীর পাড়ে ভাঙন শুরু হয় এবং বিকালের মধ্যে প্রায় ১০০ মিটার নদীতে বিলীন হয়ে যায়। বিষয়টি বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। জরুরিভাবে ভাঙন রোধ করতে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিবারণ চন্দ্র বলেন, খবর পেয়ে ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে। তিনি জানান, তীর সংরক্ষণ প্রকল্পের উপরে তীর সংলগ্ন বালুর চর পড়েছিল। ওই বালুর চরের ১০০ মিটার ধসে গেছে। বর্তমানে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও ভাঙন যদি ভয়াবহ আকার ধারণ করে এবং নীচের সিসি ব্লক ধসে যায়, তাহলে ভাঙন রোধ করা কঠিন হয়ে পড়বে। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম