স্মার্টফোন কিনে দিতে পারলেন না দরিদ্র বাবা, ছেলের আত্মহত্যা

পাবনা প্রতিনিধি
০১ জুন ২০২১, ১০:৪২আপডেট : ০১ জুন ২০২১, ১০:৪২
পাবনার সাঁথিয়ায় স্মার্টফোন কিনে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আসিফ হোসেন (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
সোমবার (৩১ মে) বিকাল তিনটার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ভাটু খান মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ ওই গ্রামের দিনমজুর সাইদ ফকিরের ছেলে। পেশায় আসিফ ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই আসিফ তার দরিদ্র বাবা সাইদের কাছ থেকে একটি স্মার্টফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু অভাবের সংসারের কারণে ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি বাবা।
সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আসিফ। মা হাসি খাতুন ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পরে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষার্থী এবং শিশু-কিশোররা মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে স্মার্টফোন না পাওয়ার অভিমানে আসিফ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।
 
/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’