বৌভাতে ১১০০ মানুষকে দাওয়াত দিয়ে জরিমানা গুনলেন সরকারি কর্মচারী

নাটোর প্রতিনিধি
১২ জুন ২০২১, ২১:০৪আপডেট : ১২ জুন ২০২১, ২১:২১
image

তিনি সরকারি চাকরিজীবী, স্থানীয়ভাবেও বেশ প্রভাবশালী। সামাজিক ও রাজনৈতিক মহলে রয়েছে তার পরিচিতি। তার ছেলের বিয়ে ধুমধাম করে হবে না, তা কী করে হয়? হোক না করোনা কিংবা সরকারের দেওয়া বিধিনিষেধ! সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছেলের বিয়েতে ১১০০ মানুষের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের রনজিত। তবে পার পাননি, শেষ পর্যন্ত গুনতে হলো জরিমানা।

শনিবার (১২ জুন) বিকেলে ওয়ালিয়া ইউনিয়নের বিভাগ গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

দণ্ডপ্রাপ্ত রনজিত সরকারি নর্থ বেঙ্গল সুগার মিলে চাকরি করেন। তার ছেলে নাজমুলকে ঈশ্বরদী বিয়ে করান। আজ রনজিতের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, ওই বৌভাতের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজনসহ প্রায় ১১০০ জনকে আমন্ত্রণ জানায় আয়োজকরা। প্রায় সাত মণ ওজনের একটি গরু ও তিনটি খাসির মাংস রান্না করা হয়। ৩০০টি সোনালী মুরগির রোস্টও হয়েছে এ বৌভাতে।

ইউএনও জানান, বিষয়টি আগেই জানার পর শুক্রবার (১১ জুন) স্থানীয় থানার পুলিশ পাঠিয়ে করোনা পরিস্থিতিতে এমন আয়োজন না করে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে করতে বলা হয়। কিন্তু সে আদেশ অমান্য করে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও। এ সময় তিনটি প্যান্ডেলের অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রনজিত বলেন, অনেক আগে থেকেই আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দেওয়া ছিলো। তারা আসায় আর ফেরাতে পারিনি। বারবার চেষ্টা করেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠান পরিচালনা করা যায়নি। এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী