রাজশাহী নগরীতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন দেবে পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৬:৪৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:৪৯

বিনামূল্যে প্রয়োজন অনুসারে রাজশাহী নগরীর কোভিড আক্রান্তদের অক্সিজেন সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ গঠন করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মহানগর পুলিশ কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক এই ব্যাংকের উদ্বোধন করেন।

পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই তা একশতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেছেন, ‘কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্যরা আক্তান্তের ঠিকানায় উপস্থিত হবেন। তারা বিনামূল্যে রোগীকে অক্সিজেন ও সংশ্লিষ্ট সেবা প্রদান করবেন।’ তিনি উল্লেখ করেন, এ কার্যক্রম পরিচালনা করতে ইন্সপেক্টরসহ ১০ জনকে সিলিন্ডার ব্যবহার, স্পিড মাত্রা নির্ধারণ ও রিফিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

অক্সিজেন ব্যাংকের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন– আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী