বেড়েছে সংক্রমণ, রামেক হাসপাতালে আরও ১২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১০:৪৫আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০:৪৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছেন। শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মারা যাওয়াদের ছয় জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের তিন জন, নাটোর-নওগাঁ ও পাবনার একজন করে রোগী রয়েছেন।

মৃতদের মধ্যে আট জন পুরুষ ও চার জন নারী। এদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের চার জন। এ নিয়ে চলতি মাসের চার দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ২৩ জন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৫ জন। বাকি ৮০ জনকে বারান্দা ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।

এদিকে শনিবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের দিন শুক্রবার ছিল ২৬ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ, গত বুধবার ছিল ৩৯ দশমিক ৯০ শতাংশ, গত মঙ্গলবার ৩২ দশমিক ০৬ শতাংশ, গত সোমবার ৩৬ দশমিক ৯২ শতাংশ, রবিবার ২৭ দশমিক ৮৪ শতাংশ। এই সাতদিনে গড় সংক্রমণের হার ৩৪ দশমিক ২৪ শতাংশ।

শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুটি ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৮৬ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ৯৫ জনের নমুনার মধ্যে ২৮টি পজিটিভ এসেছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি