আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার

নওগাঁ প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৯:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:৩৯

এবারের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ১১ তারিখের এই ফাইনালকে ঘিরে দুই ভাগে বাংলাদেশে বিভক্ত হয়ে পড়েছেন দেশ দুটির সমর্থকরা। কে জিতবে এই নিয়ে চলছে তর্ক-বিতর্ক, ছড়াচ্ছে উত্তেজনা। 

এ তর্ক সংঘর্ষেও রূপ নিয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে হওয়া সংঘর্ষে তিনজন আহতও হয়েছেন। এদিকে, নওগাঁ জেলার নিয়ামতপুরে এক ব্রাজিল সমর্থক আর কখনও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্ক করবেন না বলে ২০ টাকার স্ট্যাম্পে সই করে অঙ্গীকার করেছেন।

ওই ব্রাজিল সমর্থক হলেন- নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি। স্ট্যাম্পে তিনি লেখেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ততদিন আর্জেন্টিনা দলের কোনও সমর্থকের সঙ্গে তর্কে জড়াবো না। কারণ ওরা কোনও যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না।’

তিনি আরও লেখেন, ‘কতটা নির্বোধ হলে তারা আজও সেভেন আপ, সেভেন আপ বলে চিল্লাফাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকরাও হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের বলে দাবি করে। এর চেয়ে বরং অন্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে জড়ান। শেয়ানে-শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে নামবেন?’

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আবদুল্লাহ আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

তিনি বলেন, ‘আমার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা; যাতে করে আর কখনও তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি