রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১০:২৫আপডেট : ২৫ জুলাই ২০২১, ১০:২৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গে চার জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩৬ জনে। রবিবার (২৫ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (২৫ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১১ জনের মৃত্যুও খবর পাওয়া যায়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর আট, পাবনার তিন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও চুয়াডাঙ্গার এক জন করে রয়েছেন। করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৪১৬ জন ভর্তি আছেন। এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুইটি রাতে ল্যাবে রাজশাহীর ২৮৪টি নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৪৫ দশমিক শূন্য সাত শতাংশ।

রাজশাহী ছাড়াও আরও তিনটি জেলার নমুনা পরীক্ষা করা হয়েছে মেডিক্যাল কলেজ ল্যাবে। এর মধ্যে নাটোরে ৮৭টি 
মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। তাছাড়া নওগাঁর ১০৩ জনের মধ্যে ৪৯ জন এবং জয়পুরহাটের ১৬০ জনের মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান