টিকা নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৯:৫০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:৫০

বগুড়ার সারিয়াকান্দিতে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিতে যাওয়ার পথে অটোভ্যান উল্টে হাফিজুর রহমান (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরকাটাখালি এলাকার ফিডার রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় টিকা আরও চার নারী আহত হয়েছেন।

আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া জানান, মৃত মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বেতিয়ারকান্দি গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে। তার এক ছেলে উপ-সচিব। বাড়ি গাবতলী উপজেলায় হলেও তিনি সীমান্ত সংলগ্ন সারিয়াকান্দি উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনসহ সব কার্যক্রম করে থাকেন।

ওই মুক্তিযোদ্ধা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আজ দুপুরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরকাটাখালি এলাকায় ফিডার রোডে পৌঁছালে চালক সামনে একটি মোটরসাইকেল দেখে জোরে ব্রেক করেন। এতে ভ্যানটি সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন ভ্যানের যাত্রী নাজিরা বেগম (৬০), রুনা আকতার (১৪), মৌসুমী খাতুন (২৪) ও মরিয়ম বেগম (৪৫)। তারাও টিকা নিতে যাচ্ছিলেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দাফনের আগে গার্ড অব অনার দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম