দুই মোটরসাইকেলের পাল্লা, মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে নিহত ৩

পাবনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৩

পাবনার ঈশ্বরদীর জয়নগরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাকশী-ঈশ্বরদী সড়কের জয়নগর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইব্রাহিম হোসেন (১৯), জয় (২০) ও অজ্ঞাত (২০)। তিনজনই তরুণ এবং মোটরসাইকেলে ছিলেন। পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুইটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার সময় জয়নগর শিমুলতলায় বিপরীত দিক থেকে আসা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গান কোম্পানির একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। 

এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাকিব হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান