বগুড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৬, ১৮:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৮:১৮

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ার শাজাহানপুরে নার্সিং কলেজের এক ছাত্রীকে অপহরণের পর একটি বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার ঢাকন্তা গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া ওরফে ঢাকাইয়া মিন্টু (৩৬) ও বেজোড়া গ্রামের বাসিন্দা রাকিব (২৫)।
ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিম তিন ধর্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার নার্সিং কলেজের এক ছাত্রী (১৬) শুক্রবার বগুড়ার কলোনি এলাকায় এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন। কোনও কারণে বান্ধবীর সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি ওই দিন সন্ধ্যার দিকে বাড়ি ফেরার জন্য বনানী বাসস্ট্যান্ডে আসেন। সেখানে মেয়েটিকে একা ঘোরাঘুরি করতে দেখে সিএনজি অটো টেম্পুর চেইন মাস্টারসহ ৪-৫ জন তার সঙ্গে কথা বলেন। এরপর তাকে ফুসলিয়ে নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামে বাদল নামে  (২৮)একজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মিন্টু ও রাকিবসহ তিনজন পালাক্রমে ধর্ষণ করেন।
ওসি আলমগীর আরও জানান, রাত ৩টার দিকে ভিকটিম বাড়ি থেকে কৌশলে বের হয়ে চিৎকার করতে থাকলে স্থানীয়রা এগিয়ে আসেন। এতে ধর্ষকরা পালিয়ে যাওয়ার পর খবর পেয়ে পুলিশ তাকে (কলেজ ছাত্রী) উদ্ধার করে। পুলিশ ওই মেয়ের সহায়তায় শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সরাসরি জড়িত তিনজনের মধ্যে মিন্টু ও রাকিবকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান