রূপপুর বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে পড়ে ২ শ্রমিক নিহত

রাজশাহী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩১

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে ছিটকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। 

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রূপপুর প্রকল্পের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। দুই জনই ওই প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চর রূপপুর ফটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। আহত অপর শ্রমিকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের দুই নম্বর চুল্লিতে নির্মাণকাজ করা অবস্থায় তিন জন শ্রমিক ছিটকে নিচে পড়ে আহত হন। অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মনি ও মাধবকে মৃত ঘোষণা করেন। আহত আরেক শ্রমিককে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম শামিম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই ওই দুই জনের মৃত্যু হয়েছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে সেখানে দুই জনের ‍মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি