সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ১৮:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:৪১

বগুড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহের আলী প্রামানিক (৩৮) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ সময় তার দুই ভাই ও ভাতিজা আহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জাহের আলী প্রামানিক বগুড়া সদরের রহমতবালা মধ্যপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। রহমতবালা গ্রামে সরকারি গুচ্ছ গ্রামের সঙ্গে রাস্তার জন্য দুই শতক জমি নিয়ে জাহের আলীর সঙ্গে প্রতিবেশী নুরুল আমিনের বিরোধ চলছে। নুরুল আমিন রাস্তা দখলের জন্য গুচ্ছ গ্রামের কয়েকটি ঘরে তালা দেন। এ বিরোধ নিষ্পত্তির জন্য লাহিড়ীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমিন শুক্রবার বেলা ১০টার দিকে সালিশ বৈঠক ডাকেন। সেখানে আলোচনা করে বিরোধপূর্ণ জমি সার্ভেয়ার দিয়ে মাপার সিদ্ধান্ত হয়। জমি মাপা শুরু হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় নুরুল আমিনের ছেলে সজিব ক্ষিপ্ত হয়ে জাহের আলীর পেটে ও বুকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে ভাই আবু তাহের প্রামানিক (৩৫), বাদল প্রামানিক
(৫৫), বাদলের ছেলে ইসলাম প্রামানিক (১৯) ছুটে আসেন। সজিব তাদের তিন জনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত চার জনকে উদ্ধার করে শহরতলির গোকুল এলাকায় টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক জাহের আলী মারা যান। পরে আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই সজিব ও তার বাবাসহ পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছেন। নিহত জাহের আলীর লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশে একাধিক টিম মাঠে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী