ট্রেনে ট্রাকের ধাক্কা

৫ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে চললো ট্রেন

পাবনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৬:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:০৯

পাবনা-রাজশাহী রুটের মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

এরপর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বদলি ইঞ্জিন আনার প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি বলেন, ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি ওভারটেক করে পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। প্রায় পৌনে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেনটি ঢালারচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।

সদর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হলেও ট্রেনটি ছেড়ে যাওয়ার পর এখন আর যানজট নেই। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে রাস্তার পাশে নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পরই বিকল্প ইঞ্জিন লাগিয়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক