চাঁপাইনবাবগঞ্জে মাহিন্দ্র-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ২২:০২আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:০২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাহিন্দ্র-ট্রাক্টর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট জন। শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৪০) এবং নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কিতাব উদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪২)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি থেকে রহনপুরের দিকে আসছিল একটি মাহিন্দ্র। এ সময় বংপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে মাহিন্দ্রটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফারুক নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ট্রাক্টরসহ চালক ও সহকারী পালিয়ে গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান