সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ সংবাদদাতা
১৩ নভেম্বর ২০২১, ১৪:২২আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৪:২২

সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশু সন্তানকে গলাটিপে হত্যার পর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে মা লিপি খাতুন (২৫)  আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শিশু লিমন সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের ইমরুল কায়েসের ছেলে। ইমরুল ইউএনও অফিসের নাইট গার্ড হিসেবে কর্মরত আছেন। শুক্রবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গভীর রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত অবস্থায় মা লিপি খাতুনকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিম্চিত করেন। 

তিনি বলেন, গৃহবধূ শুক্রবার রাতে শিশু সন্তানকে গলাটিপে হত্যা করেন বলে অভিযোগ পেয়েছি। পরে তিনি নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত শিশুর মা লিপি খাতুন বর্তমানে হাসপাতালে পুলিশি তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি মানসিকভাবে অসুস্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম