বেড়ায় ৩ শিক্ষক করোনা আক্রান্ত, বিদ্যালয় বন্ধ 

পাবনা প্রতিনিধি 
২৩ নভেম্বর ২০২১, ১৩:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩:১৬

পাবনার বেড়ায় একই বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। পরে নগরবাড়ী ঘাট সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৪ নভেম্বর টেস্ট করে একজন শিক্ষকের শরীরে করোনা শনাক্ত হয়। পরে আরও সাত জনের টেস্ট শেষে দুই জনের করোনা শনাক্ত হয়। এ খবর জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে স্কুলটি বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান জানান, তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পর সাময়িকভাবে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। 

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, আমি বিষয়টি সঠিকভাবে জানি না। জেলার শিক্ষা বিভাগ এ সম্পর্কে ভালো বলতে পারবে। তিনি আরও বলেন, করোনা থেকে আমরা এখনও নিরাপদ নই। তাই এ বিষয়ে সচেতন থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের