নাটোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নাটোর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১০:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১০:২০

নাটোর শহরের তেবাড়িয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ঘটেছে। সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর প্রায় চার ঘণ্টা পর সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, শহরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় লাইনের ওপর এক মিনিট্রাক আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ট্রাকটিকে টেনে প্রায় ৫০০ গজ দূরে নিয়ে যায় ট্রেন।

স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইনের ওপর থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক সরিয়ে ফেলে। এর পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান