‘চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রেলপথ নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৩০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৩০

চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে তিন দিনের সরকারি সফরে ভারতে যাওয়ার পথে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত ভ্রমণে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে আছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর এটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে। তবে মহামারির নতুন ধরন ওমিক্রন যদি খুব একটা ঝুঁকিপূর্ণ না হয় তাহলে দ্রুত সড়কপথে সফরকারীদের যোগাযোগ যাতে আবার পুনঃস্থাপিত হয় এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের মৈত্রী ৫০ বছরের এবং এই সম্পর্ক ঐতিহাসিক।’

এ সময় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী