নির্বাচন সুস্থ হবে, আমরা অসুস্থ নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, ‘যারা বেআইনি কর্মকাণ্ড করার কোনোরকম আশা পোষণ করেছেন, তা আজ থেকেই ত্যাগ করুন। এ ধরনের কোনও কথাও মনের মধ্যে রাখবেন না। প্রার্থীরা ভোটারদের কথা দিয়ে আকৃষ্ট করবেন, পেশিশক্তি বা টাকা দিয়ে না।’
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জয়পুরহাট সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের এতে সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক (২য় পর্যায়) বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম, মো. ফজলুল কাদের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, স্থানীয় সরকার উপ-পরিচালক ইশরাত ফারজানাসহ বিভিন্ন দফতর প্রধানরা।








