মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাজশাহী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৩:১৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩:২৬

মন্ত্রিত্ব আর দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আরেকজন আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন বগুড়ার আইনজীবী একেএম সাইফুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা এবং কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারীবিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন মুরাদ হাসান।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা বলেন, ‘বিচারক মামলা গ্রহণ করে আদেশও দিয়েছেন। তবে এখনও আদেশের দিনটি পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান