আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ১৮:১৫আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮:১৫

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ মামলায় হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করার অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি কর্মী নাসির উদ্দিন বাদী হয়ে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন।

মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন মামলাটি শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তিনটি করে মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির একাধিক শীর্ষনেতাসহ অজ্ঞাত প্রায় এক হাজার ২শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শনিবার রাতে এসব মামলায় জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ চার আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম