পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১০:৫৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০:৫৬

পাবনা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। রবিবার (৯ জানুয়ারি) সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। 

সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানের চালকসহ দুই জন নিহত হন। আহত হয় আরেকজন। এছাড়া একই উপজেলার জোতআদম এলাকায় করিমনের চাপায় নিহত হন এক শিক্ষার্থী।

নিহতরা হলেন, সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি আবুল কাশেম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ভ্যানযোগে দু’জন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন। তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যান। আহত অপর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মোমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

 খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ট্রাকটি জব্দ করে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। 

অপরদিকে, সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালোইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।

শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করেছেন সাজ্জাদ।

 

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম