পথ ভুলে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন কারাগারে 

নাটোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৫:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫:২৬

নাটোরের সদরে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গোলজার রহমান এই আদেশ দেন।

তারা হলো—শহিদুল, শরিফুল, কাজল, আসাদুল ও আমিনুল।

মামলার তদন্ত কর্মকর্তা এস এম আবুল সাদাত জানান, তরুণীকে ধর্ষণের মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, পরিবারের ওপর অভিমান করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘর থেকে খালার বাড়ির উদ্দেশে বের হন ওই তরুণী। কিন্তু পথ ভুলে অন্য স্থানে পৌঁছেন। একপর্যায়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার পরিচয় হয় মাঝদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলামের (২২) সঙ্গে। শহিদুল তরুণীকে খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। পরে তারা ভাটপাড়ার উদ্দেশ্যে হেঁটে রওনা দেয়। 

পথে ওই এলাকার আট বখাটে তাদের পিছু নেয়। ভাটপাড়া শ্মশানঘাটের কাছে গেলে শহিদুলকে তাড়িয়ে ওই কিশোরীকে টেনেহিঁচড়ে নিয়ে যায় তারা। পরে বিলের মধ্যে লেবু বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় আট জনের বিরুদ্ধে ওই তরুণীর মামলার প্রেক্ষিতে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। 

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম