বাবার জানাজা পড়ার সময় হুইপ স্বপনের মোবাইল চুরি

জয়পুরহাট প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৯:১৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২০:২৭

জয়পুরহাটের পাঁচবিবিতে বাবার জানাজা পড়ার সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মোবাইল ফোন চোর নিয়ে গেছে। একই জানাজা থেকে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়রসহ মোট সাত জনের মোবাইল ফোন চুরি হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হুইপ স্বপনের বাবা পাঁচবিবির শরীফ উদ্দিন মণ্ডলের জানাজা অনুষ্ঠিত হয়।

অন্য যাদের মোবাইল ফোন চুরি হয়েছে তারা হলেন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিহাদ হোসেন। অন্যদের পরিচয় জানা যায়নি এখনও।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘হুইপ স্বপনের বাবার জানাজায় হাজারো মানুষের সমাগম হয়েছিল। এত লোকের মাঝে, পুলিশের এত নিরাপত্তার ভেতরে কৌশলে মোবাইল ফোনগুলো চুরি হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে পাঁচবিবি থানা থেকে এখনও কিছু জানানো হয়নি। 

সোমবার সন্ধ্যা ৭টায় হুইপ স্বপনের বাবা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
শুধু জীবাণু নয়, বাথরুমে মোবাইল ব্যবহারে বাড়তে পারে আরও ঝুঁকি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক