ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১

নওগাঁর মান্দা উপজেলায় ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাতবাড়িয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের পুণাই সরকারের ছেলে মোটরসাইকেল চালক পিনাকী সরকার (৩২) এবং দড়িয়াপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন পিনাকী ও শরিফুল। এ সময় মান্দার সাতবাড়িয়া মোড়ে পৌঁছালে সাবাইহাট থেকে ছেড়ে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান পিনাকী ও শরিফুল। মাথায় আঘাত লাগায় ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভটভটি চালক সম্ভবত একাই ছিলেন। তিনি ঘটনার পরই পালিয়ে যান।ভটভটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম