অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৯

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ নামে এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্প্রতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন সিংহ ভারতের মালদা জেলার বৈষ্টম নগর থানার সুখদেবপুর এলাকার মৃত. রতন সিংহের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বলেন, ২০১৮ সালের ৩১ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কাপিরা টোলা এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ডগুলিসহ আসামি মিলন সিংহকে গ্রেফতার করে র‌্যাব। আসামি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পাশাপাশি বিনা লাইসেন্সে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য বাংলাদেশে অবস্থান করে। পরে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন এসআই গোলাম সারোয়ার।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান ও শিবগঞ্জ থানার এসআই বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলন সিংহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। 

এই মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল ওয়াদুদ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌসুলি আঞ্জুমান আরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান