ভুয়া সনদে ১৭ বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন তিনি

বগুড়া প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯

বগুড়ার আদমদীঘিতে অন্যের এমবিবিএস সনদ জালিয়াতি করে চিকিৎসা সেবার নামে প্রতারণার অপরাধে আবদুর রশিদ সরকার নামে একজনের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রূপম দাস তাকে এ সাজা দেন। আবদুর রশিদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

আদালত সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রূপম দাসের নেতৃত্বে দুপুরে আদমদীঘি উপজেলা সদরের আল সাফি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো। কাগজপত্র তল্লাশি করলে আদালত জানতে পারে, আবদুর রশিদ সরকার একজন পল্লী চিকিৎসক। তিনি ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর লেখাপড়া ছেড়ে দেন। নামের মিল থানায় ঝিনাইদহের কোটচাঁদপুরের এক মেডিকক্যাল কর্মকর্তার ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণা শুরু করেন। 

নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে ২০০৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি। বর্তমানে কিছুদিন ধরে আল সাফি ডায়াগনস্টিক সেন্টারে রোগিদের চিকিৎসা দিচ্ছিলেন।

রূপম দাস জানান, গ্রেফতারের পর আবদুর রশিদ সরকার ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী