সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে কাস্টমস কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ০০:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০০:৫১

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে কাস্টমস কর্মকর্তা নিহত সিরাজগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুরাদুল ইসলাম (৩৫) নামে এক কাস্টমস ইন্সপেক্টর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের অপর ৩ যাত্রী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়কের ঝাওইল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদুল ইসলাম বেনাপোল কাস্টমস অফিসের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মুলিগাঁতী গ্রামের মো. বাচ্চুর ছেলে শিলন (২৩), একই উপজেলার রাজাপুর সরকারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে সম্রাট (৩০) ও জামালনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহীন (২৪)। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ৩ যাত্রীসহ কাস্টমস ইন্সপেক্টর মুরাদুল ইসলাম নিজেই মাইক্রোবাসটি চালিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। তাদের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুরাদুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম