ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে জয়পুরহাটে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে আহত ৭

জয়পুরহাট প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ০৫:৪২আপডেট : ১১ মার্চ ২০২২, ০৫:৪২

ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে জয়পুরহাটে বিএনপির দলীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাত জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা হচ্ছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজভি আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান এবং সদর থানা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মেহেদী হাসানের মাথা, গলা, পিঠ ও বুকে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আর বাকী চার জন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় জয়পুরহাট বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা বসে ছিলেন। এ সময় ফেসবুকে ফেক আইডি থেকে কমেন্ট করাকে কেন্দ্র করে ফয়সাল আলীম গ্রুপের যুবদলের ছেলেরা যুবদলের আদনান গ্রুপের ছেলেদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় যুবদল ও ছাত্রদলের সাত নেতা কর্মী ছুরিকাঘাতে ও রেল লাইনের পাথর ছোড়াছুড়িতে গুরুতর আহত হয়।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, এ ঘটনায় থানায় কোনও পক্ষই অভিযোগ করেনি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান